বাংলায় বুঝে বুঝে কোরিয়ান শিখুন
KIIP আর TOPIK-এর প্রস্তুতি নিন বাংলা ব্যাখ্যাসহ ভিডিও ক্লাস ও নোট দিয়ে। কোরিয়ায় থাকেন বা বাংলাদেশে — যেখান থেকে খুশি, নিজের সময়ে।
কোর্সসমূহ
নতুন কোর্স শিগগিরই আসছে।
কীভাবে কোর্সে ভর্তি হবেন
- অ্যাকাউন্ট খুলুননাম, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে এক মিনিটে।
- টাকা পাঠানবাংলাদেশ থেকে বিকাশ বা নগদে, কোরিয়া থেকে ব্যাংক ট্রান্সফারে।
- তথ্য জমা দিনট্রানজেকশন আইডি বা প্রেরকের নাম লিখে জমা দিন।
- ক্লাস শুরু করুনযাচাই হলেই কোর্স খুলে যাবে — মোবাইল বা কম্পিউটারে দেখুন।
শিক্ষক: রাকিবুল
আমি রাকিবুল। প্রায় সাত বছর ধরে দক্ষিণ কোরিয়ায় থাকি, এখানেই কাজ করি এবং চার বছর ধরে বাংলাভাষীদের কোরিয়ান পড়াচ্ছি।
KIIP লেভেল ৫ সম্পন্ন করেছি এবং কোরিয়ায় প্রথমবারের মতো KIIP পাঠ্যবই বাংলায় অনুবাদ করেছি। নিজে যেভাবে শিখেছি, সেভাবেই সহজ বাংলায় বুঝিয়ে পড়াই।
সাধারণ প্রশ্ন
পেমেন্ট করার পর কোর্স কখন খুলবে?
ট্রানজেকশনের তথ্য জমা দেওয়ার পর সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে কোর্স খুলে দেওয়া হয়। তখন "আমার কোর্স" পাতায় কোর্সটি দেখতে পাবেন।
কোর্স কতদিন দেখতে পারব?
একবার কিনলে কোর্সটি আপনার অ্যাকাউন্টে থেকে যায়। মোবাইল বা কম্পিউটার — যেকোনো ডিভাইস থেকে লগইন করে দেখতে পারবেন।
কোরিয়া থেকে কীভাবে পেমেন্ট করব?
কোরিয়ান ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করুন। বাংলাদেশ থেকে বিকাশ বা নগদে পাঠাতে পারবেন।
কেনার আগে দেখে নেওয়া যাবে?
হ্যাঁ। প্রতিটি কোর্সে "ফ্রি" চিহ্ন দেওয়া পাঠগুলো অ্যাকাউন্ট ছাড়াই দেখা যায়।